রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট প্রাচীন আমল থেকে খুবই পরিচিত। লঞ্চ,ফেরি স্টিমার এবং রেলওয়ে ষ্টেশন এর নাম ছিল সবার মুখে মুখে, গোয়ালন্দের ইলিশ মাছ এক সময় বিশালপরিচিত ছিল, এমনকি বইয়ের পাতাও লিখা ছিল, গোয়ালন্দের ঘাটে এসে ইলিশ ধরা পড়ে শেষে। রেলওয়ে ষ্টেশন এর নামটাও ছিল প্রাচীন আমল থেকে, প্রাচীন আমলে ভারতের সাথে, সরাসরি রেল যোগাযোগ ছিল।ভারত এবং বর্হিবিশ্বের অনেক দেশের মানুষ আসতো
এই গোয়ালন্দ ঘাটে এবং এই ঘাট হয়ে ঢাকায় আসা যাওয়া করতো,রাত দিন অনেক ট্রেন যাওয়া আসা করতো কিন্তু বর্তমানে রেলওয়ে ষ্টেশন ছোট হয়ে গেছে, রাত দিন মাত্র একটি ট্রেন আসে।স্টেশন এর ঐতিহ্য একেবারে হারিয়ে গিয়েছে ।
বর্তমানে সেই গোয়ালন্দ ঘাট ভাঙ্গতে ভাঙ্গতে, এখন দৌলতদিয়া ঘাটে অবস্থান করছে অর্থাৎ গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট নাম হয়েছে। পদ্মা নদীর পারে এই
ঘাট, নদীর সেই ভয়াবহ ভাঙ্গনের কারণে
প্রতি বছর শতশত গ্রাম ভেঙে খানখান
হয়ে গেছে, অনেকেরই জীবন একবারে নি:স্ব
করে দিয়েছে , এমনকি অনেকের জীবন ও কেড়ে নিয়েছে। তাই তো কবি শিল্পী গেয়েছেন সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই বল আমারে তোর কি রে আর কুল কিনারা নাই।
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট অনেক জাঁকজমকপূর্ণ হয়ে উঠছিল, শতশত গাড়ি বাসটার্মিনালে থাকতো কিন্তু এখন সেই গাড়ি আর থাকেনা, এক সময় ফেরিতে এবং লঞ্চে হাজার হাজার মানুষ আসা যাওয়া করতো, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে দৌলতদিয়া সেই চিত্র আর নেই , গোয়ালন্দ দৌলতদিয়ার অধিকাংশ মানুষের উপার্জন একেবারে কমে গেছে যা বলাই বাহুল্য।